‘আপস করিনি কখনোই আমি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’, ‘যদি নির্বাসন দাও’, ‘বাতাসে লাশের গন্ধ’, ‘আমার পরিচয়’ ‘অভিশাপ দিচ্ছি’—এ রকম বিভিন্ন কবিতা শুনিয়ে কাব্যানুরাগী শ্রোতাদের মুগ্ধ করেছেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। গতকাল শুক্রবার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার একক আবৃত্তিসন্ধ্যা ‘আপস করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস’-এর আয়োজন করে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি।বিকেল সাড়ে পাঁচটায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘যদি আর বাঁশি না বাজে’ দিয়ে শুরু করে তাঁর একক আবৃত্তি চলে রাত নয়টা পর্যন্ত। এ সময় শিমুল মুস্তাফা মাঝেমধ্যে শ্রোতাদের অনুরোধের কবিতা আবৃত্তি করে শোনান।