‘আপাতত অভিনয় নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপাতত অভিনয় নিয়ে কিছু ভাবছি না। আমার ছেলের বয়স মাত্র আড়াই মাস। এখন ওকেই পুরো সময়টা দিতে হচ্ছে। নাটকে কাজ করতে গেলে ওর সমস্যা হবে।’ বললেন রিচি। পাঁচ মাস পর গত শনিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিল ছেলে রায়ান রিদওয়ান মালিক।রিচির মাও সঙ্গে ফিরেছেন।রিচি জানান, এবার মাস তিনেক দেশে থাকবেন তিনি। বললেন, ‘স্বামী ও সন্তানের দিকেই এখন বেশি প্রাধান্য দিতে চাইছি। তার ফাঁকে যদি সময় পাই, তাহলে নাটকে কাজ করব।’