'আফটারম্যাথ: রানা প্লাজা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মরণকালের ভয়াবহতম গার্মেন্টস ধসের বর্ষপূতিতে আজ বুধবার টিএসসির সামনে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘আফটারম্যাথ: রানা প্লাজা’ শিরোনামের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত ৬০ জন আলোকচিত্র সাংবাদিকের উদ্যোগে আয়োজিত এই চিত্র প্রদর্শনী চলবে তিন দিন।

আজ বুধবার বেলা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই প্রদর্শনী শুরু হবে। থাকবে ৮৮ আলোকচিত্র।