'আবার গানে মনোযোগী হয়েছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনাল
কোনাল

কোনাল। সংগীতশিল্পী, অভিনয়ও করেছেন। চ্যানেল আইয়ের ১৫ বছরে পদার্পণ উপলক্ষে আজ ‘ওয়ালটন ঘরে ঘরে গানের উৎসব’ অনুষ্ঠানে গান গাইবেন তিনি। গান করার পাশাপাশি তিনি অনুষ্ঠানটির পরিকল্পনা ও উপস্থাপনাও করবেন।
ওয়ালটন ঘরে ঘরে গানের উৎসব...
আজকের অনুষ্ঠানটি একটু ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। আড়াই ঘণ্টার এই অনুষ্ঠানে আজ গান গাইবেন সেরাকণ্ঠ, খুদে গানরাজ এবং নব গানে নব প্রাণে অনুষ্ঠানের শিল্পীরা। তাঁদের মধ্যে আছেন ঝিলিক, মুগ্ধ, পূজা, মনির, অর্ণা, মেহেদি, প্রান্তি, জুয়েল, মুন্না, অনন্যা, আশা ও স্বপ্নীল। থাকছি আমিও। আড্ডা আর গান দিয়ে অনুষ্ঠানটি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
আমার প্রথম গান...
চার বছর বয়সে আমি প্রথম গান করি। মোহাম্মদপুর তাজমহল রোডের কিশলয় স্কুলের মাঠে ঈদের একটি অনুষ্ঠানে। ওই বছরই পরিবারের সবার সঙ্গে আমি কুয়েতে চলে যাই।
শেকড়ের টানে...
কুয়েতে যাওয়ার পর অবশ্য প্রতি বছরই বাংলাদেশে আসতাম। ২০০৮ সালে আসার পর মনে হলো—বাংলা গান নিয়ে কিছু করতে হলে বাংলাদেশে থেকেই করতে হবে। তারপর সেরাকণ্ঠ প্রতিযোগিতায় নাম নিবন্ধন করা এবং স্থায়ীভাবে ঢাকায় থাকা।
বিজ্ঞাপনচিত্রে আমি...
একটিমাত্র বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছি। ইদানীং বিজ্ঞাপনচিত্রেও কণ্ঠ দিচ্ছি।
আমার পড়াশোনা...
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিষয়ে স্নাতক শেষ সেমিস্টারে পড়ছি।
এখন আমি...
২০০৯ সালে ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর গানে খুব একটা মন দিতে পারিনি। কয়েক মাস ধরে আবার গানে মনোযোগী হয়েছি। চলচ্চিত্রে ও নাটকের গানে কণ্ঠ দিচ্ছি এবং বিভিন্ন অ্যালবামে গান করছি।
বিনোদন প্রতিবেদক