'আমরা করব জয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মানুষ হইয়া জন্ম নিলাম, চাই মানুষের অধিকার, প্রতিবন্ধী বলে মোদের দুঃখ করার কী দরকার?’
ফরিদপুরের সমাপ্তি রায় চোখে দেখতে পান না। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত প্রতিবন্ধী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আমরা করব জয়’-এ গানটি গাইছিলেন তিনি। অপূর্ব কণ্ঠে তাঁর এ গান বলে দেয়, শারীরিক বা মানসিক বিশেষ কোনো অক্ষমতা মানুষের বিকাশের পথে কোনো বাধা নয়। তাঁরা সমাজ থেকে কেবল একটু সংবেদনশীলতা চান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে ছিল আলোচনা অনুষ্ঠান। প্রধান অতিথি সাংসদ সিমিন হোসেন রিমি বলেন, ‘আমরা যেন প্রতিবন্ধীদের গলগ্রহ না ভাবি। সরকার প্রতিবন্ধীদের তথ্যভান্ডার তৈরি করছে। সেটা হয়ে গেলে তাঁদের কীভাবে কাজে লাগানো যায়, সেটা বোঝা যাবে।’