'আমাকে দেখলে নাকি রান্নার কথা মনে হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারমিন লাকী
শারমিন লাকী

ঘটনাটা ঘটছে সিদ্দিকা কবির আপার অনুষ্ঠান উপস্থাপনা করার সময় থেকে। ওই অনুষ্ঠানে প্রথম এক বছর শুধু সিদ্দিকা আপাই অতিথি ছিলেন। তারপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারীরা অংশ নেওয়া শুরু করলেন। আগে থেকেই অনুষ্ঠানটি জনপ্রিয় হয়েছিল। বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী বেড়ে যাওয়ায় নতুন মাত্রা পেল যেন।
সিদ্দিকা কবিরের রান্নার অনুষ্ঠান করার অভিজ্ঞতা প্রসঙ্গে বলছিলেন উপস্থাপক শারমিন লাকী। ওই অনুষ্ঠানের পর থেকেই তাঁরও জনপ্রিয়তা বেড়ে গেছে বলে জানালেন তিনি। বললেন, ‘বাইরে গেলেই সমস্যায় পড়ি। সবার ধারণা আমি ফুড টেস্টার। অনেকে বলে, আমাকে দেখলে নাকি রান্নার কথা মনে হয় তাদের। কে কেমন রান্না করে সেটাই আলোচনার বিষয় হয়ে যায়। আরও যে কত নামে আমাকে মানুষ ডাকে তার শেষ নেই।’
এবারের ঈদে শারমিন লাকী বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এ ছাড়া এবিসি রেডিওর একটি অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।