'আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক থো প ক থ ন: অহনা। এ প্রজন্মের অভিনয়শিল্পী। ফটোসুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় নাম লেখান। এখন বেশির ভাগ টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে অহনা অভিনীত কয়েকটি নাটক। আজ এনটিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ইয়েস বস নো বস

অহনা
অহনা

‘ইয়েস বস নো বস’...
এই নাটকে আমি একটি বিজ্ঞাপনী সংস্থায় চাকরি করছি। আমি মডেল হতে চাই। অফিসের বস আমাকে খুব পছন্দ করেন। তাই আমি কাউকে পাত্তা দিই না।
ধারাবাহিকের আমি...
কয়েকটি ধারাবাহিকের কাজ করছি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো যৈবতী কন্যা, নজরবিহীন নজর আলী ও নোয়শাল।
অভিনয়শিল্পী হতে চেয়েছি, কারণ...
অভিনয়ের প্রতি আমার ভালো লাগা আর ভালোবাসা অনেক বেশি। অভিনয় দারুণ উপভোগ করি। একসময় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলাম। ওই নাটকটি ছিল রেজানুর রহমান পরিচালিত ছেঁড়াপাতা।
আমার পছন্দের নাটক...
রবীন্দ্রনাথ ঠাকুরের যেকোনো গল্পে কাজ করতে চাই।
বেড়ানো...
বেড়ানোর জন্য আমার খুব পছন্দ বান্দরবানের নীলগিরি।
পথের পাশের খাবার...
আচার। যেকোনো ধরনের আচার। আর যদি বড়ইয়ের আচার পেয়ে যাই, তাহলে তো কথাই নেই।
আমার স্বপ্নের পরিচালক...
হুমায়ূন আহমেদ স্যারের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখতাম। তবে এখন অনেকেই ভালো কাজ করছেন। তাঁদের সবার সঙ্গেই কাজ করতে চাই।
এই মুহূর্তে...
এখন আছি পূবাইলে। এখানে শামীম জামানের পরিচালনায় তালবাবা নামের একটি টেলিছবির শুটিং করছি।
অহনার সংসার...
ভালো না। এক বছর সংসার করার পর আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি এখন অভিনয় নিয়ে ব্যস্ত আছি।
বিনোদন প্রতিবেদক