‘আমাদের হুমায়ূন আহমেদ’ প্রকাশিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের বিনোদন পাক্ষিক আনন্দ আলোর চলতি সংখ্যায় বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে হুমায়ূন আহমেদের একটি দীর্ঘ সাক্ষাত্কার, তাঁর নাটক ও চলচ্চিত্রের ওপর বিশেষ প্রতিবেদনসহ একাধিক রচনা রয়েছে। আরও আছে হুমায়ূন আহমেদের চিত্রকর্ম নিয়ে বিশেষ রচনা।আনন্দ আলোর এ সংখ্যাটি সম্প্রতি হুমায়ূন আহমেদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও আনন্দ আলোর সম্পাদকমণ্ডলীর সভাপতি ফরিদুর রেজা সাগর, নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ, বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক ফজলুল আলম, হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন, পাক্ষিক অন্যদিন পত্রিকার সম্পাদক মাজহারুল ইসলাম, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান প্রমুখ।আনন্দ আলোর ‘আমাদের হুমায়ূন আহমেদ’ সংখ্যাটি এখন বাজারে পাওয়া যাচ্ছে। এর মূল্য ধরা হয়েছে ৫০ টাকা।