'আমার আমি'-তে কনা ও কোনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার আমি অনুষ্ঠানে কনা ও কোনাল
আমার আমি অনুষ্ঠানে কনা ও কোনাল

দুজনই গানের ভুবনের বাসিন্দা। দুজনের নামেও দারুণ মিল। কনা ও কোনাল। এই দুই শিল্পী সম্প্রতি হাজির হয়েছিলেন বাংলাভিশনের ‘আমার আমি’ অনুষ্ঠানে। উপস্থাপক মুনমুনের সঙ্গে আলাপচারিতায় এই অনুষ্ঠানে উঠে এসেছে দুই তারকার ব্যক্তি জীবনের নানা জানা অজানা ঘটনা।

আর এবারের পর্বের দুজন অতিথিই যেহেতু সংগীতশিল্পী তাই গান নিয়ে তো কথা হবেই। এই প্রসঙ্গে কথা হলো সংগীতশিল্পী কোনালের সঙ্গে। প্রথম আলোকে তিনি জানান, ‘আমার আমি’ অনুষ্ঠানে এবারই প্রথম অতিথি হিসেবে হাজির হলাম। এখানে আমার শৈশব, বেড়ে ওঠা এবং আমার ও কনা আপুর (কনা) গান ও অন্যান্য কাজ নিয়ে কথা হয়েছে।’

রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় ‘আমার আমি’ এর এই পর্বটি বাংলাভিশনে প্রচারিত হবে আগামীকাল শনিবার, রাত নয়টা পাঁচ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।