'আমার আমি'তে ফেরদৌস ও নকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌস ওয়াহিদ
ফেরদৌস ওয়াহিদ

বাংলাভিশনের ‘আমার আমি’ অনুষ্ঠানে আজকের অতিথি থাকছেন দুই সংগীতশিল্পী—ফেরদৌস ওয়াহিদ ও নকিব খান। অনুষ্ঠানে তাঁরা কথা বলবেন সংগীতের বিভিন্ন বিষয়সহ তাঁদের এখনকার কাজ ও ব্যস্ততা নিয়ে। এ ছাড়া ব্যক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথাও বলবেন। কথার ফাঁকে ফাঁকে শোনাবেন গান।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মুনমুন। প্রচারিত হবে রাত নয়টা পাঁচ মিনিটে।

নকিব খান
নকিব খান