‘আমার আমি’তে মোশাররফ দম্পতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী মোশাররফ করিমের সহধর্মিণী রোবেনা রেজা জুঁই এর মধ্যে কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। এগুলোর কোনোটিতে মোশাররফ করিমের সঙ্গে, আবার কোনোটিতে অভিনয় করেছেন অন্য অভিনয়শিল্পীর বিপরীতে। এবার মোশাররফের সঙ্গে দেখা যাবে তাঁকে। তবে কোনো নাটকে নয়, বাংলাভিশনের ‘আমার আমি’ অনুষ্ঠানে।জানা গেছে, এই অনুষ্ঠানে মোশাররফ ও জুঁই দুজনেই অভিনয়ের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। এ ছাড়া আরও বলেছেন তাঁদের ব্যক্তিগত জীবনের গল্পসহ ভবিষ্যত্ পরিকল্পনার কথা।সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় ‘আমার আমি’ অনুষ্ঠানটির উপস্থাপনার দায়িত্বে আছেন মুনমুন। মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইকে নিয়ে নির্মিত ‘আমার আমি’ অনুষ্ঠানটি কাল রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে।মোশাররফ দম্পতি একসঙ্গে একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। মোস্তফা সরওয়ার ফারুকীর পরিচালনায় চলচ্চিত্রটির নাম হচ্ছে ‘টেলিভিশন’। ছবিতে জুঁইকে একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।