‘আমার কোনো দেহরক্ষী নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেহরক্ষী’ ছবিতে অভিনয় করেছি...দেহরক্ষী ছবির গল্পটি পড়ে ভালো লেগেছে। আমার প্রতি পরিচালক ইফতেখার চৌধুরী এবং প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যাটম্যান ফিল্মসের আস্থা ছিল। দেহরক্ষী ছবির গল্পের মধ্যে নতুনত্ব আছে। এই ছবিতে মিলন ও মারুফকে নতুনভাবে দেখবেন দর্শকেরা। আমার দেহরক্ষী... আমার কোনো দেহরক্ষী নেই। তবে আমার সহকারী আছেন।চলচ্চিত্রে অভিনয় করছি...স্কুলে পড়ার সময় আমি বিজ্ঞাপনচিত্রে কাজ করি। পরে এই কাজটা প্রায় নিয়মিতই করেছি। পাশাপাশি নাটকেও অভিনয় করেছি। চলচ্চিত্র অনেক বড় মাধ্যম। নিজেকে মনের মতো করে বিকশিত করা যায়। তাই চলচ্চিত্রে কাজ করার সিদ্ধান্ত নিই। ইদানীং যে ছবিটি দেখে ভালো লেগেছে...বিদ্যা বালান অভিনীত ডার্টি পিকচার আর ক্রিস্টোফার নোল্যান পরিচালিত ও লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ইনসেপশন। প্রেক্ষাগৃহে দেখা প্রথম ছবি...ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে প্রথম ছবি দেখি। হুমায়ূন আহমেদের শঙ্খনীল কারাগার। আমার স্বপ্ন...নিয়মিত চলচ্চিত্রে কাজ করছি। তাই চলচ্চিত্রে নিজেকে সম্মানজনক একটা অবস্থানে নিয়ে যেতে চাই। বন্ধুরা ...সবচেয়ে ভালো বন্ধু আমার ছোট বোন। নাম তনিকা। এমবিবিএস পড়ছে। অবসরে যা করি...প্রচুর ছবি দেখি। গান শুনি। আর ঘুরে বেড়াতে ভালোবাসি। এখন যা করছি...দুটি ছবির কাজ করেছি। একটি মালেক আফসারীর ফুল অ্যান্ড ফাইনাল ও অন্যটি সেলিম রেজার না বলা ভালোবাসা। ইফতেখার চৌধুরীর একটি ছবিতে অভিনয়ের ব্যাপারে আলোচনা হচ্ছে। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। বিনোদন প্রতিবেদক