'আমার জনপ্রিয় হওয়া গানগুলো করব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তপন চৌধুরী
তপন চৌধুরী

তপন চৌধুরী। এটিএন বাংলায় আজ রাতে প্রচারিত হবে সরাসরি গানের অনুষ্ঠান ‘রবি রক অ্যান্ড রিদম’। আজ এ অনুষ্ঠানে গান করবেন তিনি।
কথা হলো তাঁর সঙ্গে।
অনেক দিন পর সরাসরি কোনো অনুষ্ঠানে গান করছেন। দর্শকদের জন্য কোন ধরনের গান করবেন?
যেহেতু সরাসরি অনুষ্ঠান, তাই প্রস্তুতিটাও একটু অন্য রকম। আমার গাওয়া বিভিন্ন সময় জনপ্রিয় হওয়া গানগুলোই গাওয়ার চেষ্টা করব।
সেই তালিকায় কোন কোন গান রেখেছেন?
‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’, ‘আমার গল্প শুনে’, ‘মনে কর তুমি আমি’, ‘ফরেস্ট হিলের এক দুপুরে’, ‘আকাশের সব তারা’, ‘আকাশের বুক থেকে’, ‘যদি ভুল করে’, ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানগুলো।
ঈদের কোনো আয়োজনে আপনাকে পাব?
চ্যানেল আইয়ের ঈদের একটি অনুষ্ঠানে আমি আর শাকিলা জাফর অনেক দিন পর একসঙ্গে ‘তুমি আমার প্রথম সকাল’ গানটি গেয়েছি।
পূজার কোনো অনুষ্ঠানে গান গাইবেন?
কলাবাগান সর্বজনীন পূজা উদ্যাপন কমিটি কলাবাগান মাঠে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করছে। মহানবমীতে কাল রাতে এখানে গান করব।
নতুন কোনো অডিও অ্যালবামের কাজ করছেন?
হ্যাঁ। একটি অ্যালবামের কাজ প্রায় শেষ। আমার নিজের পুরোনো নির্বাচিত এবং নতুন কিছু গান নিয়ে অ্যালবামটি সাজিয়েছি। ঈদের পরই অ্যালবামটি বের হবে।
 কবির বকুল