'আমার টার্গেট এখন চলচ্চিত্র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইরিন
আইরিন

র‌্যাম্প থেকে চলচ্চিত্রে...
২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘বেস্ট স্মাইল’ খেতাব পাই। এরপর নিয়মিত র‌্যাম্পে কাজ করেছি। দুটি টিভি নাটকেও অভিনয় করেছি। একটি আফসানা মিমির ধারাবাহিক পৌষ ফাগুনের পালা, অন্যটি আশুতোষ সুজনের ম্যান পাওয়ার। অভিনয়ের একটি বড় মাধ্যম চলচ্চিত্র। এরপর চলচ্চিত্রে কাজ করার সিদ্ধান্ত নিই।
প্রথম চলচ্চিত্র...
আমার প্রথম চলচ্চিত্র প্রিয়তমা তুমি দাঁড়ি আমি কমা। সিলেটে ১০ দিন শুটিংও করেছিলাম। পরে নানা কারণে ছবিটির কাজ বন্ধ হয়ে যায়। এরপর শুরু করি সাইফ চন্দনের ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল আর এখন কাজ করছি গাজীউর রহমানের এই তুমি সেই তুমি ছবিতে।
চলচ্চিত্র নিয়ে ভাবনা...

আমার টার্গেট এখন চলচ্চিত্র। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। ছোট পর্দায় একেবারেই কাজ করছি না। আমার পড়াশোনাও শেষ। আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ চূড়ান্ত পর্বের পরীক্ষা শেষ করেছি।

‘ভালোবাসা জিন্দাবাদ’...

মুক্তির দিক থেকে এটি আমার প্রথম চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। তাঁর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ছবির শুটিং শেষ। শুটিংয়ে অনেক মজা করেছি। সবাই আমাকে সহযোগিতা করেছে। কখন যে ছবির কাজ শেষ হয়েছে, টেরই পাইনি।

ছবির পছন্দের গান...

ভালোবাসা জিন্দাবাদ ছবিতে চারটি গান রয়েছে। চারটি চার ধরনের গান। সবগুলো গানের দৃশ্যায়ন নিয়ে অনেকেই প্রশংসা করেছেন। তবে আমার কাছে বেশি ভালো লেগেছে ‘জানে খোদা’ গানটি।