‘আমার নাটক ছেলে একেবারেই পছন্দ করে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীপা খন্দকার। অভিনয়শিল্পী। টিভি নাটকেই কাজ করছেন। আজ বাংলাভিশনে প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক কর্তাকাহিনি।‘কর্তাকাহিনি’...মজার একটি নাটক। ধারাবাহিকটি শুরু হয়েছে কিছুদিন হলো। নাটকে আমি বেফাঁস কথা বলে বন্ধুবান্ধবকে বিপদে ফেলে দিই।দীপাকাহিনি...প্রায় ১৫ বছর ধরে অভিনয় করছি। ১৫ বছর আগে যেভাবে কাজ করতাম, এখনো একইভাবে করে যেতে পারছি। সে জন্য সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা।১৫ বছর আগের দীপা খন্দকার, আর আজকের দীপা খন্দকার...একসময় খুব দ্বিধান্বিত ছিলাম। এখন আত্মবিশ্বাস অনেক বেশি। কাজের ক্ষেত্রে দায়িত্ববোধ বেড়েছে। যা ইচ্ছা করে ফেলব, এমনটা ভাবার সুযোগ নেই। যেহেতু আমার একটা জায়গা তৈরি হয়েছে, একটা পরিচিতি হয়েছে, তাই ভেবেচিন্তে কাজ করতে হয়।স্বামী, সন্তান, সংসার...ভালো আছি। ভালো থাকাও আসলে চেষ্টার ব্যাপার। স্বামীর প্রতি দায়িত্ব, সন্তানের প্রতি দায়িত্ব—সব দায়িত্ব পালনের চেষ্টা করতে হয়। আমি বলব, চেষ্টা করেই ভালো আছি। নিজের মতো করে থাকলে আসলে ভালো থাকা যায় না। আমাদের যৌথ পরিবার। সবাই মিলে বেশ আছি।ছেলে আদৃক যখন আমাকে টিভিতে দেখে...ওর বয়স এখন সাড়ে পাঁচ বছর। কেজি ওয়ানে পড়ে। আমার নাটক ও একেবারেই পছন্দ করে না। আমি অন্য কারও মা হয়ে অভিনয় করছি, তা ওর সহ্যই হয় না! মাকে ও অন্য কারও সঙ্গে শেয়ার করতে রাজি নয়। বাবার (শাহেদ আলী) নাটক আবার আগ্রহ নিয়ে দেখে। আসছে নাটক...ঈদের জন্য এখন পর্যন্ত তিনটি নাটক করেছি। ফারুক আহমেদের সঙ্গে জুতা, আরেকটা নাটক করলাম তৌকীর ভাইয়ের সঙ্গে। এখন কয়েকটা ধারাবাহিক প্রচারিত হচ্ছে।মো. সাইফুল্লাহ