‘আমার বন্ধু রাশেদ’ ছবির প্রচারণা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোরশেদুল ইসলামের শিশুতোষ চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১ এপ্রিল। এরই মধ্যে প্রচারণার কাজ শুরু করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও মনন চলচ্চিত্র। এ উপলক্ষে গত শনিবার বিকেলে চ্যানেল আই ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ছবির কাহিনিকার মুহম্মদ জাফর ইকবাল, পরিচালক মোরশেদুল ইসলাম, পরিবেশক হাবিবুর রহমান খান ও প্রবাসী মূকাভিনেতা পার্থপ্রতীম মজুমদার।এ অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবাল ছবিটির ওয়েবসাইটের উদ্বোধন করেন। www.amarbondhurashed.comঠিকানার ওয়েবসাইটে থাকছে ছবির কাহিনি, চিত্রনাট্য, স্থিরচিত্র, শিল্পীদের কথাসহ নানা কিছু।