‘আমার বন্ধু রাশেদ’ দেখল সুবিধাবঞ্চিত কর্মজীবী শিশুরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের সঙ্গে জড়িত সুবিধাবঞ্চিত ২২৫টি শিশু আমার বন্ধু রাশেদ ছবিটি দেখেছে গতকাল বৃহস্পতিবার। তাদের মধ্যে ছিল পাঁচজন প্রতিবন্ধী শিশুও। স্টার সিনেপ্লেক্সে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। প্রদর্শনীর আগেআমার বন্ধু রাশেদ ছবি তৈরির বিভিন্ন দিক তুলে ধরেন পরিচালক মোরশেদুল ইসলাম। আরও বক্তব্য দেন এমজেএফের পরিচালক ফারজানা নাঈম। এমজেএফের গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সমন্বয়ক শাহানা হুদা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সুবিধাবঞ্চিত কর্মজীবী শিশুদের সুস্থ ধারার বিনোদন দেওয়ার জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি।’