'আমার মা' অনুষ্ঠানে মায়ের সঙ্গে মিথিলা ও শাওন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মা দিবস উপলক্ষে আরটিভির বিশেষ অনুষ্ঠান ‘আমার মা’তে অতিথি হিসেবে দেখা যাবে জনপ্রিয় দুই অভিনেত্রী মিথিলা ও শাওনকে। মাকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানটিতে হাজির থাকবেন মিথিলা ও শাওন।
এ প্রসঙ্গে অভিনেত্রী শাওন বলেন, ‘আমার মা এমন একজন মানুষ যিনি কখনও রাগ করেন না। আমি সেই সব ভাগ্যবান সন্তানদের মধ্যে একজন যার মা সুস্থ আছেন। আমি এর আগেও মাকে নিয়ে অনেক অনুষ্ঠান করেছি। আসলে এই বিষয়গুলো খুবই একান্ত। তাই মাঝে মাঝে অস্বস্তি হয় এই বিষয় নিয়ে কথা বলতে। কিন্তু অনেকেরই জানার আগ্রহ আছে তাই হয়তো বলি।’

মৌটুসি বিশ্বাসের উপস্থাপনায় ও সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে সরাসরি সম্প্রচার করা হবে ‘আমার মা’ অনুষ্ঠানটি।