‘আমার মেয়ে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌটুসী। টেলিভিশনে এসেছিলেন ট্রাভেল শো দিয়ে। এরপর অভিনয় করেন ব্যাচেলর ছবিতে। অভিনয় করছেন নাটকে। আজ এনটিভিতে তাঁকে দেখা যাবে ভালোবাসার চতুষ্কোণ ধারাবাহিক নাটকে।অভিনয়ের শুরু...৫১বর্তী দিয়ে। তার আগে একুশে টিভিতে উপস্থাপনা করেছিলাম ট্রাভেল শো ‘অ্যাডভেঞ্চার বাংলাদেশ’। ১৩ বছর আগের ঘটনা সেটি। দারুণ উপভোগ্য ছিল কাজটি। অনুষ্ঠানটির প্রায় অধিকাংশ সময় আছাড় খেতাম আমি! শেষমেশ দলের অন্য সদস্যরা বলল, ‘তোমার পুরো শরীর এক্স-রে করে দেখো। দেখা যাবে, বেশ কয়েকটি হাঁড় হয়তো ভেঙে গেছে।’‘৫১বর্তী’ এবং পরবর্তী...তখন অভিনয়ের প্রায় কিছুই বুঝতাম না। আমি যা করেছি, তার সব কৃতিত্ব মোস্তফা সরয়ার ফারুকী ভাইয়ের। এখনো অভিনয় শিখছি।যে কাজটি আমাকে দিয়ে সম্ভব নয়...আমার উচ্চতাভীতি প্রবল। আমার পক্ষে পাহাড়ে ওঠা সম্ভব নয়।দিনের প্রিয় সময়...রাত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আমার এনার্জি লেভেল বাড়তে থাকে। আমার এক বছর বয়সী মেয়ে আরিয়াও হয়েছে আমার মতো। আমি যতক্ষণ জেগে থাকব, সে-ও জেগে থাকবে। আমি যা-ই করি না কেন, তাকে সেটাই করতে হবে। বই নিয়ে বসলে বইয়ে হাত দেবে, ল্যাপটপ নিয়ে বসলে ল্যাপটপ ধ্বংস করবে। বলতে পারেন, আমার মেয়ে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে! হা হা হা!ট্রাভেল শো উপস্থাপনা...‘অ্যাডভেঞ্চার বাংলাদেশ’-এর পর গত বছর করলাম ‘ট্রাভেল অন’ নামের আরেকটি শো। এখন আর করছি না। ট্রাভেল করতে চাই, কিন্তু ট্রাভেল শো আর না।ঘোরাঘুরির প্রিয় জায়গা...পুরোনো শহর আমার খুব ভালো লাগে।‘ব্যাচেলর’ ছবির পরে...ব্যাচেলর ছবির পরে এখন একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছি। এটি মূলত উৎসবের জন্য বানানো হচ্ছে। আশা করছি, ভালো কিছু হবে।‘ভালোবাসার চতুষ্কোণ’ ও অন্যান্য...শিহাব শাহীনের এই নাটকের অভিনয় আপাতদৃষ্টিতে সহজ। কিন্তু অভিনয় করতে গিয়ে বুঝছি বেশ কঠিন। তবে শিহাব শাহীন বেশ খুঁতখুঁতে পরিচালক। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখছি। নাটকটি যৌথভাবে লিখেছেন শিহাব শাহীন, মেজবাহ উদ্দিন সুমন ও ইফফাত আরেফিন। এ ছাড়া অভিনয় করলাম আলভী আহমেদের টিট ফর ট্যাট নাটকে। এনটিভিতে যাচ্ছে অঘটনঘটনপটীয়সী। মাহফুজ রহমান