‘আমার রাগ বোম্বাই মরিচের চেয়েও বেশি’: পূর্ণিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোষ-গুণ মিলিয়েই মানুষ। তারকারাও এর বাইরে নন। তারকাদের ভালো গুণগুলো কী, তাঁদের কি কোনো মন্দ দিক আছে? এবার তারকার নিজের মুখেই শুনুন দোষ-গুণের খবরআমার যত ভালো ছোটবেলায় পড়েছিলাম, ‘সদা সত্য কথা বলিব।’ সেই নিয়ম মেনেই কখনো মিথ্যা কথা বলি না। আড়ালে কথা বলা পছন্দ নয়। এমনকি সামনে-পেছনে কারও বদনাম করাও আমার ভীষণ অপছন্দ। অনেকে বলেন, আমি নাকি ঠোঁটকাটা। তবে এই ঠোঁটকাটা স্বভাবের জন্য আমার আনন্দের শেষ নেই। কারণ, আমি সৎ ও স্পষ্টভাষী।আমার যত মন্দ আমার স্পষ্ট কথা অনেক সময় অনেকের গা জ্বলার কারণ হয়। অনেকে ভুল বুঝে মনে করেন, আমি অহংকারী। তাই স্পষ্টভাষী স্বভাবকে কখনো কখনো খারাপ গুণ বলেও মনে হয় আমার কাছে। আমার মধ্যে একটা ‘ডোন্ট কেয়ার’ ভাব আছে। যখন যেটা ভালো লাগে, সেই কাজটিই করি আমি, আগপিছ ভাবি না। এটা অনেক সময় খারাপ হয়। আমার রাগ বোম্বাই মরিচের চেয়েও বেশি। আর জেদের কথা কী বলব...। আমার জেদি স্বভাবের কারণে মাঝেমধ্যে নিজেরই খারাপ লাগে।গ্রন্থনা: আলতাফ শাহনেওয়াজ