বাঁধন। লাক্স-চ্যানেল আই সুপারস্টারদের একজন। মা হওয়ার পর গিয়েছিলেন বিরতিতে। ফিরে এসে আবার অভিনয় করছেন একাধিক নাটকে। আজ এনটিভিতে প্রচারিত হবে তাঁর অভিনীত নতুন ধারাবাহিক নাটক তবুও জীবন।বিরতি শেষে ফেরার পরে...প্রথমত, আমি একজন মা, তারপর অভিনেত্রী। তাই আমার সবকিছুর আগে মেয়ে। দেড় বছর বয়সী মিশেল আমানি সায়রাকে নিয়েই কেটে যায় অনেকটা সময়। তার পরও নিয়মিত হচ্ছি অভিনয়ে। মাসে ৮ থেকে ১০ দিন কাজ করছি। সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত।নিজের অবস্থান নিয়ে আমার ভাবনা...লাক্স-চ্যানেল আই সুপারস্টার হওয়ার আগে আমি অভিনয়, নাচ, গান কিছুই পারতাম না। কিন্তু প্রতিযোগিতাটি আমার জীবন বদলে দিয়েছে। অডিশনের আগে মনে হয়েছিল, হুমায়ূন আহমেদ স্যারের সঙ্গে দেখা করব—এটাই অনেক কিছু। কিন্তু পরবর্তী সময়ে দৃশ্যপট পাল্টে গেল। আমি অভিনয় শুরু করলাম। বলা যায়, একদম শূন্য থেকে আজকের এই পর্যায়ে এসেছি। এর পেছনে পরিশ্রম ও ভাগ্য তো ছিলই। তাই আমি সন্তুষ্ট। তবে ভালো কাজ করার ইচ্ছা তো আছেই।লাক্স-চ্যানেল আই সুপারস্টার হওয়ার পরে নিজের যে শক্তিটির পরিচয় পেয়েছি...প্রতিযোগিতাটির আগে আমারা আত্মবিশ্বাস ছিল না মোটেও। জীবনের কোনো লক্ষ্যও ছিল না বলতে গেলে। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা আমাকে আত্মবিশ্বাসী করেছে। আমি বুঝেছি, যদি সৎ থাকি এবং পরিশ্রম করি, তাহলে জীবনে যা চাইব তা-ই পাব।ভালো অভিনয়শিল্পী হতে যা করি...আগেই বলেছি, আমি অভিনয় জানতাম না। তাই অভিনয় রপ্ত করার জন্য পরিশ্রম করি অনেক। মানুষকে অবজার্ভ করি, প্রচুর ছবি ও নাটক দেখি। আর কাজ করতে করতে অভিজ্ঞতা তো জমা হচ্ছেই।চিকিৎসক বাঁধনের চেম্বার থেকে...পড়াশোনা শেষ হওয়ার পরপরই মা হয়েছি। তাই এখনো প্র্যাকটিস শুরু করতে পারিনি। খুব ইচ্ছা আছে, আমার এক বন্ধুর সঙ্গে মিলে একটি চেম্বার দেব; যেখানে আমরা বিনা মূল্যে সেবা দেব।‘তবুও জীবন’...এনটিভিতে প্রচারিত হবে নাটকটি। পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নিয়ামুল, লিখেছেন গোলাম রাব্বানী। কাজ করে খুব ভালো লাগছে।এখনকার ব্যস্ততা...এই মুহূর্তে টিভিতে তিনটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে। সেগুলোর মধ্যে তবুও জীবন তো আছেই। আরও আছে আকাশ মেঘে ঢাকা ও জীবনসংসার।না দেখা প্রিয় মানুষ...মাদার তেরেসা। ছোটবেলা থেকে তাঁর মানবসেবার কথা জেনেছি আর মুগ্ধ হয়েছি।মাহফুজ রহমান