প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরূপ নিসর্গের এই চিরসবুজ বিরানভূমি আমাদের এই বাংলাদেশ। নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড়, পাহাড়-সমুদ্র অপরূপ রূপের খেলা বাংলার নিসর্গের এই দেশে। বাংলার নিসর্গের সফল চিত্রশিল্পী সোহাগ পারভেজ বাংলার প্রকৃতিকে নিখুঁতভাবে তুলে ধরেছেন তাঁর চিত্রপটে। তাঁর তিন বছরের কাজ নিয়ে গ্যালারি এ্যাথেনা আয়োজন করেছে ‘আমার সোনার দেশ’ শিরোনামের ষষ্ঠ একক চিত্র প্রদর্শনী। আজ শনিবার বিকেল পাঁচটায় প্রদর্শনীটি শুরু হবে।