'আমি আর মা' অনুষ্ঠানে স্পর্শীয়া ও তাঁর মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমি আর মা’ অনুষ্ঠানে (ডান দিক থেকে) তানিয়া আহমেদ, স্পর্শীয়া ও তাঁর মা
‘আমি আর মা’ অনুষ্ঠানে (ডান দিক থেকে) তানিয়া আহমেদ, স্পর্শীয়া ও তাঁর মা

‘আমি আর মা’ অনুষ্ঠানের এবারের পর্বে অতিথি হয়ে আসছেন স্পর্শীয়া ও তাঁর মা। অনুষ্ঠানটিতে এ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী স্পর্শীয়া সম্পর্কে অজানা নানা তথ্য জানাবেন তাঁর মা। আরটিভিতে ‘আমি আর মা’ অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে।
আরটিভির বরাতে জানা গেছে, টিভি চ্যানেলটির সেলিব্রেটি টক শো-ভিত্তিক নিয়মিত অনুষ্ঠান ‘আমি আর মা’ উপস্থাপনার দায়িত্বে থাকছেন তানিয়া আহমেদ। অনুষ্ঠানটির প্রযোজক সোহেল রানা বিদ্যুত্।
সাধারণ দর্শকদের তাঁদের পছন্দের তারকা সম্পর্কে অজানা নানা তথ্য জানার আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে ‘আমি আর মা’ অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানটির এবারের পর্বে স্পর্শীয়ার ছোট থেকে বড় হওয়ার নানা মজাদার গল্প শোনাবেন তাঁর মা। পাশাপাশি দেখানো হবে স্পর্শীয়ার শৈশবের ছবি ও ভিডিও ফুটেজ।