‘আমি ডিজনি গার্ল নই’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ডিজনি গার্ল’ পরিচয় থেকে বেরিয়ে আসতে চাইছেন অভিনয়শিল্পী ও সংগীতশিল্পী সেলেনা গোমেজ; বললেন, ‘আমি ডিজনি গার্ল নই।’ আগামী বছর তাঁকে দেখা যাবে স্প্রিং ব্রেকারস নামের একটি ছবিতে। এত দিনের বাচ্চা মেয়ের ইমেজ ঝেড়ে ফেলে এবার সেলেনা আসছেন নতুন রূপে। তিনি বললেন, ‘শুরুতে ছবির চরিত্রটি নিয়ে ভয়ে ছিলাম। কিন্তু মনে হলো, এখনই সময় ঝুঁকি নিয়ে কিছু করার। দেখি তা আমাকে কোথায় নিয়ে যায়।’ গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে হোটেল ট্রানসিলভানিয়া নামের অ্যানিমেটেড ছবি। হাস্যরসাত্মক এই ছবিতে কাউন্ট ড্রাকুলার মেয়ের চরিত্রে কণ্ঠ দিয়েছেন সেলেনা। আর অ্যাডাম স্যান্ডলার দিয়েছেন ড্রাকুলার কণ্ঠ। আইএএনএস।