'আমি তাঁর নাম গাইতে পারলাম না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই তো সেদিন ভুবন মাঝির দলের সঙ্গে তিনি এসেছিলেন প্রথম আলো কার্যালয়ে। কালিকাপ্রসাদের (বাঁ থেকে প্রথম) গানের দল দোহার-এর গান যেমন মুগ্ধ করেছে বাংলাদেশি ভক্তদের, তেমনি এ দেশে লাখ লাখ ভক্তে তিনিও ছিলেন মুগ্ধ। সদ্য মুক্তি পাওয়া চলচ্চিত্র ভুবন মাঝির সংগীত পরিচালনা করেছেন তিনি। ছবির ‘আমি তোমারই নাম গাই’ গানটি এখন মুখে মুখে সবার। সবাইকে স্তম্ভিত করে গতকাল মঙ্গলবার সকালে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য। ভারতের কলকাতা থেকে সিউড়ি যাচ্ছিল গানের দল দোহার। গুড়াপের কাছে তাঁদের গাড়ির টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে খাদে পড়ে গাড়িটি। জনবহুল না হওয়ায় স্থানীয় লোকজন টের পান বেশ দেরিতে। গুরুতর অবস্থায় সবাইকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা কালিকাপ্রসাদকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় দলটির আরও তিন সদস্য।

কালিকাপ্রসাদের সঙ্গে হাসান আরিফ ভাইয়ের মাধ্যমে প্রথম পরিচয়। সদ্য মুক্তি পাওয়া ভুবন মাঝির পাণ্ডুলিপি লেখা শেষ করলাম। এরই মাঝে সরকারি অনুদান পেলাম। হাসান আরিফ ভাইকে বললাম, ছবির সংগীতায়োজনের জন্য এমন একজনকে দরকার, যিনি মাটির গান করতে পারেন। একদম বাংলার ভেতরের সংগীতটা বোঝেন। আমাকে সংগীতের মধ্য দিয়ে ১৯৭০ সালকে ধরতে হবে, ধরতে হবে ২০১৩ সালকেও। আবার ফিউশনও বোঝেন, ফোকটাও বোঝেন। আরিফ ভাই বললেন, ‘কালিকাপ্রসাদের সঙ্গে দেখা করো।’
কালিকার সঙ্গে ছবি নিয়ে আলাপে তিনি বললেন, ‘আমি তো কখনো সংগীত পরিচালনা করিনি। তোমার গল্পটা পড়ার পর মনে হলো প্রধান চরিত্রটি অসাধারণ।’ আমার প্রস্তাবে রাজি হয়ে যান। তারপর থেকে কেমন করে যেন আমরা ভাইয়ের মতো হয়ে গেলাম। উনি শুধু আমার সংগীত পরিচালক ছিলেন না, আমার বড় ভাই ছিলেন। এক দিনের জন্যও পারিশ্রমিকের কথা বলেননি। আমি যখন যা পেরেছি, দিয়েছি। উল্টো আমাকে টাকা ফেরত দিয়ে বলতেন, ‘তোমার কাছে যদি টাকা না থাকে আমাকে বোলো।’
মানুষের প্রতি ছিল তাঁর অগাধ শ্রদ্ধা আর ভালোবাসা। লালন সাঁইজির আখড়ায় এসে হাউমাউ করে কেঁদেছেন। সাঁইজির আখড়ায় এসেছেন, তা বিশ্বাসই করতে পারছেন না। বাংলার লোকগানের ওপর ছিল তাঁর অসম্ভব দখল। ভুবন মাঝির প্রতিটা টিউন নিজের হাতে তৈরি করেছিলেন। ছবিতে কানের দুল পরিয়ে দেওয়ার দৃশ্যের আবহ সংগীতটা এত চমৎকার করে করলেন যে আমি বোকা হয়ে গেলাম। এই অংশটি নিয়ে সবাই প্রশংসা করেছে। এই মানুষটাকে কোথায় পাব? তিনি ‘আমি তোমারই নাম গাই’ গান তৈরি করলেন। আমি তো তাঁর নাম গাইতে পারলাম না। কালিকা বাংলাদেশে এসে যখন শুনেছেন লাখো মানুষ তাঁর গান শোনে, খুব খুশি হয়েছেন। তিনি বলেছিলেন, ‘আরেফীন, এটাই আমার সার্থকতা। তোমাদের মানুষ আমার গান শুনছে।’

  • লেখক: পরিচালক, ভুবন মাঝি

কাল বৃহস্পতিবার আনন্দ পাতায় পড়ুন স্থপতি ও নির্মাতা শাকুর মজিদের স্মৃতিচারণা।