'আমি তাদের স্টাডির একটা সাবজেক্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্ত জলিল
অনন্ত জলিল

অনন্ত জলিল। পেশায় ব্যবসায়ী। হঠাৎ এলেন চলচ্চিত্রজগতে। চলচ্চিত্র প্রযোজনা করলেন। তাতে নিজেই অভিনয় করলেন। এখন আবার পরিচালনাও করছেন।
স্ট্রেট বল
হলে বসে দেখা প্রথম সিনেমা
কেয়ামত থেকে কেয়ামত
আমার দেখা সবচেয়ে সুন্দর হাসি
বর্ষার হাসি
ছেলেবেলার অনন্ত যেমন ছিল
দুষ্টু
আমার প্রিয় ঋতু
বর্ষা
গুগলি/ ইয়র্কার
টম ক্রুজের সঙ্গে দেখা হলে
তাঁর সঙ্গে ইচ্ছা করলেই দেখা করতে পারি। দেখা হলে বলতাম, ‘ইউ আর মাই আইকন অ্যান্ড আই অ্যাম আ বিগ ফ্যান অব ইউ। দ্য শট অব “বুর্জ খলিফা” হুইচ ইউ ডিড ইন মিশন ইম্পসিবল ফোর ইজ রিয়েলি অসাম।’
যে সুপারহিরোর চরিত্রে অভিনয় করতে চাই
সুপারহিরোর চরিত্র চাই না। আই লাভ জেমস বন্ড জিরো জিরো সেভেন, কজ অব মাচ অ্যাকশন অ্যান্ড মিশন।
যে শব্দটা দিনের মধ্যে সবচেয়ে বেশি বলি
মহান আল্লাহ তাআলার নাম
হোয়াট ইজ লাভ?
বিশ্বাস

বাউন্সার
যেভাবে বর্ষার রাগ ভাঙাই
কপালে চুমু দিয়ে
আয়নার সামনে যখন দাঁড়াই
ভাবি, জীবনে যা করেছি, তা কি যথেষ্ট? সারা দিন কতগুলো কাজ করলাম আর কতগুলো বাকি? আমার জন্য যদি ৭০ ঘণ্টায় এক দিন হতো...
রাগ হলে কী করি?
সাময়িকভাবে খুব উত্তেজিত হয়ে যাই, তবে খুব দ্রুতই সামলে নিই
জীবনের একটা বড় ভুল
ভুলত্রুটি নিয়েই মানুষের জীবন। আলাদাভাবে দেখিনি কোনটা বড় আর কোনটা ছোট

ফুল টস
যে কাজে আমিই সেরা
আমি কখনো ভাবি না যে, সব কাজে আমিই সেরা, কিন্তু প্রতিটি কাজেই সব সময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি
যদি কখনো ভিলেন চরিত্রে অভিনয় করতে হয়
কখনো ভেবে দেখিনি
যে অসম্ভব এখনো সম্ভব করতে পারিনি
মানুষ চাঁদে গেছে, আমার এখনো যাওয়া হয়নি
একটা গোপন কথা
বলে দিলে তো আর গোপন থাকবে না

পাওয়ার প্লে
যেদিন মনে করব, আমি সার্থক
আমি আমার প্রতিটি কাজই নিরলসভাবে করে যাই সফলতার জন্য। আর হ্যাঁ, আমি সফল
অভিনেতা হিসেবে নিজেকে নম্বর দিতে হলে
ডেফিনেটলি দশে দশ
পরের ছবির চমক
দেশাত্ববোধকে পরিপূর্ণভাবে তুলে ধরা
তারকা হিসেবে সবচেয়ে বড় অর্জন
বাংলাদেশের ছোট থেকে শুরু করে বৃদ্ধ—সব শ্রেণি, এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিটি স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির ছাত্রছাত্রী—সবার ভালোবাসাই আমার অর্জন। দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আমাকে নিয়ে থিসিস করছে। আজ আমি তাদের স্টাডির একটা সাবজেক্টের অংশ।