‘আমি ফিরে আসব’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমি ফিরে আসব অভিনয়ে।’ এ কথা জোর দিয়ে বলেছেন প্রীতি জিনতা। তবে সে জন্য তাঁর অগণিত ভক্তকে অপেক্ষা করতে হবে আগুয়ান আইপিএল ক্রিকেট মৌসুম পর্যন্ত। এ সময় উত্তেজনার তুঙ্গে থাকবেন তিনি। হিন্দি ছবির দর্শকেরা তাঁর গালে টোল ফেলা মিষ্টি হাসি দেখে না অনেক দিন। তা প্রায় দুই বছর তো হবেই। তাই বলে বসে থাকেননি তিনি। আইপিএল নিয়ে মাঠ মাতিয়েছেন। এক ফাঁকে ঘুরে এসেছেন হার্ভার্ডে। এবার তিনি আসল জায়গা অর্থাত্ চলচ্চিত্রের সেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যেই দুটি ছবিতে স্বাক্ষর করেছেন তিনি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। প্রীতির কথা, ‘চলচ্চিত্রের প্রতি ১১টি বছর আমি আমার জীবন উত্সর্গ করেছি। এর মধ্যে কয়েকটি বছর যদি ব্যবসায় মন দিই, তাহলে কী এমন অনিষ্ট হবে?’ ওয়েবসাইট।