‘আমি বিয়ে করিনি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমি কিন্তু বিয়ে করিনি। তবে দীপের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক রয়েছে। আমরা একে অপরকে ভালোবাসি। সবকিছু ঠিক থাকলে আমাদের ভালোবাসা বিয়ে পর্যন্ত গড়াবে।’ বললেন নাফিজা। দীর্ঘ সাড়ে তিন মাস যুক্তরাষ্ট্রে থেকেছেন তিনি। দেশে ফিরেছেন সম্প্রতি। শোনা যাচ্ছে, এ সময়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী দীপকে বিয়ে করে সেখানে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করেছেন নাফিজা। নাফিজা বলেন, ‘বিয়ে তো গোপন করার বিষয় নয়। আসলে একটানা কাজ করে হাঁপিয়ে উঠেছিলাম। তাই বিশ্রামের জন্য একটু সুযোগ খুঁজছিলাম। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পেয়ে যাই। সেখানে আমার ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় থাকেন। দীপও ওখানেই থাকে।’এদিকে দেশে ফিরেই নাটকের শুটিংয়ে নিয়মিত হয়েছেন নাফিজা। গত বৃহস্পতিবার শুটিং করেছেন মুহাম্মদ মোস্তফা কামালের নতুন ধারাবাহিকে। নাম ইডিয়টস।