'আমি ভালো রান্না করি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিশো৷
নিশো৷

নিশো৷ অভিনয়শিল্পী৷ আজ সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে তাঁর অভিনীত টেলিফিল্ম ভালোবাসা একপলকেই৷ এটি পরিচালনা করেছেন সঞ্জয় বড়ুয়া৷
এখন যেখানে আছি...
এই মুহূর্তে উত্তরায় একটা নাটকের সেটে আছি৷ মাহবুবুর রশীদের একটা ঈদের নাটকের কাজ করছি৷
‘ভালোবাসা একপলকেই’...
নাটকের গল্পটা চমৎকার! নামটা শুনেই সেটা বোঝা যায়; যেখানে আমি একপলকের দেখাতেই মেয়েটাকে ভালোবেসে ফেলি৷ আমার বিপরীতে এই নাটকে কাজ করেছিল নওশীন৷ কাজটা করেছিলাম অনেক দিন আগে৷
এখনকার ব্যস্ততা...
ঈদের কাজের চাপের মধ্যে আছি৷ সেই সঙ্গে ধারাবাহিকের কাজ৷ সকাল থেকে অনেক রাত পর্যন্ত কাজ করছি৷ সম্ভবত চাঁদরাত পর্যন্ত এই ব্যস্ততা থাকবে৷
শুটিংয়ের বাইরের সময়টা...
অভিনয়ের বাইরের পুরো সময়টা আমি পরিবারের সঙ্গে কাটাই৷ বাইরে খুব কম আড্ডা দিই৷
অভিনয়শিল্পী না হলে...
তাহলে হয়তো পাইলট বা ব্যবসায়ী হতাম৷ আবার বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরির প্রতিও আমার একটা দুর্বলতা ছিল৷
আর যা ভালো পারি...
অভিনয়ের বাইরে আমি ভালো রান্না করি৷ রান্না নিয়ে নিরীক্ষা করি৷ বাড়ির সবাই বলে, আমার রান্নার হাত ভালো৷ ছোটবেলা থেকেই ছবি আঁকার অভ্যেস আছে৷ ছবি তুলতেও ভালোবাসি৷ এই আর কি!
বড় পর্দার নিশো...
আমি এখনো বড় পর্দার জন্য প্রস্তুত না৷ যে বয়সেই চলচ্চিত্রে অভিনয় করি না কেন, সেটা ঠিকমতো করতে চাই৷ বড় পর্দার প্রেমে পড়েই সেখানে কাজ করতে চাই৷
lহাসান ইমাম