'আমি শিল্পী হতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাবনা
ভাবনা

ভাবনা। অভিনয়শিল্পী। বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক তুমি। এই নাটকে অভিনয় করেছেন তিনি।
তুমি...
আমি অনেক নাটকে অভিনয় করেছি। কিন্তু এবার খুব সাধারণ একটি চরিত্রে অভিনয় করেছি। সাধারণ হলেও চরিত্রটি চমৎকার। এরই মধ্যে নাটকটির ১৩ পর্বের শুটিং করেছি।
ভাবনার ‘তুমি’...
আমার এখনো কোনো ‘তুমি’ হয়নি। আমার মনে যে ‘তুমি’ আছে, তা হলো অভিনয়। অভিনয় ছাড়া আর কিছুই ভাবছি না।
ভাবনার ভাবনায়...
চলচ্চিত্রে অভিনয় করব। মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত। পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে। ছবির গল্পটিও দারুণ পছন্দ হয়েছে! মাস খানেকের মধ্যেই সবকিছু চূড়ান্ত হবে। তখন বলতে পারব।
অভিনয়ের পথে...
বছর কয়েক আগে শশাঙ্কের শালুক লতা নামের একটি নাটকে অভিনয় করি। এর পরই অভিনয়শিল্পী হওয়ার ইচ্ছে মনের মধ্যে পাকাপোক্ত হয়। মনে হলো, আমাকে দিয়ে অভিনয়ের মতো পরিশ্রমসাধ্য কাজটি করা সম্ভব।
এখন যা করছি...
কাজ করছি, অনিমেষ আইচের বিহ্বল আর রুমানা রশীদ ঈশিতার নীলসন্ধ্যা।
অভিনয়ের সেরা প্রাপ্তি...
সুবর্ণা মুস্তাফা আমার আদর্শ। সুবর্ণা আপা আমার অভিনীত রসলুন বাই নাটকটি দেখার পর ফেসবুকে তাঁর অভিমত জানান। রাত জেগে সুবর্ণা আপার মতো অভিনয়শিল্পী আমার নাটক দেখেছেন আর ফেসবুকে মন্তব্য করেছেন, ব্যাপারটি আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল। এখন পর্যন্ত এটা আমার সেরা প্রাপ্তি।
আমার কাছে জনপ্রিয়তা...
আমি কখনোই জনপ্রিয়তা পেতে চাই না। হুট করে জনপ্রিয়তা পাওয়ার বিষয়টা আমার পছন্দ নয়। আমি শিল্পী হতে চাই।
 বিনোদন প্রতিবেদক