'আমি সব সময় প্রেম করি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

২০০৯ সালে চ্যানেল আইয়ের ‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন সংগীতশিল্পী কোনাল। ভালোবাসা দিবসে এসেছে তাঁর গাওয়া নজরুলসংগীত ‘আবার ভালোবাসার সাধ জাগে’–এর মিউজিক ভিডিও। আজকের ‘তারকার টি-টোয়েন্টি’র অতিথি তিনি।

কোনাল, ছবি: কবির হোসেন
কোনাল, ছবি: কবির হোসেন

স্ট্রেট বল
গানের হাতেখড়ি হয়েছিল...
আম্মুর (সায়মা মনির) কাছে। তিনি নজরুলসংগীত গান।
দিনের যে মুহূর্তটি একা থাকতে ইচ্ছা করে...
আমি সবার মাঝে থাকতে পছন্দ করি। একা থাকতে একদম ভালো লাগে না। তবে যখন কোনো মানসিক চাপ অনুভব করি, ওই সময়টা একা হয়ে যাই।
ঘুম, খাওয়া, আড্ডা—যে কাজটা বেশি উপভোগ করি...
আড্ডা। সকালে নাশতার টেবিলে পরিবারের সবার সঙ্গে আড্ডা দারুণ উপভোগ করি।
সম্প্রতি পড়া প্রিয় বই...
আফগান-আমেরিকান লেখক খালেদ হোসেইনির অ্যান্ড দ্য মাউন্টেন একোড।

গুগলি
সাংবাদিকতায় পড়াশোনা শেষ করে...
গানই করব। লেখালেখি করার ইচ্ছা আছে।
কোনাল নামের অর্থ...
আসলে আমার নাম ছিল ‘কুনাল’। মানে লাল পদ্ম। নামের শুরুতে ‘কু’ পছন্দ হয়নি আব্বুর। তিনি কোনাল করে দিলেন।
গান গেয়ে পাওয়া প্রথম পুরস্কার...
১৯৯৭ সালে, কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত প্রতিযোগিতায় সেরা শিল্পী হয়েছিলাম।
গুনগুন করে যে গান গাইতে ভালো লাগে...
রবীন্দ্রসংগীত। রবীন্দ্রনাথ ঠাকুরের যেকোনো গান।

বাউন্সার
প্রেম করছি, প্রেম করছি না...
আমি সব সময় প্রেম করি। প্রেম ছাড়া বাঁচা সম্ভব? সবকিছুর প্রতি প্রেম থাকতে হয়।
সংগীতশিল্পী হিসেবে আমার সবচেয়ে বড় শক্তির জায়গা...
গানের মধ্য দিয়ে নানা বার্তা সহজেই সবার কাছে পৌঁছে দেওয়া যায়।
যা করলে মন ভালো হয়ে যায়...
কেনাকাটা।
একটি কনফেশন...
গানের প্রতি আমাকে আরও যত্ন নিতে হবে।

ফুল টস
সবচেয়ে প্রিয় ওয়েবসাইট...
গুগল।
পত্রিকায় যে ধরনের খবর আগ্রহ নিয়ে পড়ি...
বিনোদন আর বিজ্ঞান ও প্রযুক্তির যেকোনো খবর।
আমার গোপন প্রতিভা...
কথা দিয়ে যে কাউকে প্রভাবিত করতে পারি।
বাংলাদেশের যে জায়গায় বারবার যেতে ইচ্ছা করে...
আমার গ্রামে, মানিকগঞ্জের সিঙ্গাইরের চরমুলবর্গতে।

পাওয়ার প্লে
যে গানের কথা মেনে চলি...
‘আমার সকল কাঁটা ধন্য করে ফুল ফুটবে’।
গান নিয়ে সামনে যা করতে চাই...
গান দিয়ে মানুষকে সুস্থ করে তুলতে চাই।

প্রিয় ঋতু...
বর্ষা।
যে কাজটি করব ভাবছি...
আমার অনেকগুলো গান জমে আছে। সামনে এগুলোর মিউজিক ভিডিও করতে হবে।
সাক্ষাৎকার: মাহফুজ রহমান