‘আমি সুদূরের পিয়াসী’ নয় ‘রবীন্দ্রনাথ ঠাকুরের গান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ সপ্তাহে বাজারে এসেছে প্রয়াত কলিম শরাফীর গান নিয়ে অ্যালবাম আমি সুদূরের পিয়াসী। এটি প্রকাশ করেছে রাগা সাউন্ড। জানা গেছে, ২০০০ সালে প্রকাশিত কলিম শরাফীর রবীন্দ্রনাথ ঠাকুরের গান অ্যালবাম থেকে গানগুলো নেওয়া হয়েছে। কিন্তু এর জন্য অ্যালবামটির মূল প্রযোজনাপ্রতিষ্ঠান মিডিয়া সেন্টার থেকে কোনো অনুমতি নেয়নি রাগা সাউন্ড কর্তৃপক্ষ। ব্যাপারটি স্বীকার করেছে রাগা সাউন্ডের কর্তৃপক্ষ। এদিকে মিডিয়া সেন্টারের পরিচালক নিশাত জাহান জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের গান অ্যালবামটি পাওয়া যাচ্ছে ৪৪ শহীদ তাজউদ্দীন সরণি, তেজগাঁওয়ের মিডিয়া সেন্টারে। এ ছাড়া বনানীর আবুল উলাইয়া ও শাহবাগ আজিজ মার্কেটের সুর কল্লোলে।