‘আমিও ছোটদের সঙ্গে “বাহাদুর” হয়েই কথা বলি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহাদাত হোসেন। ‘সিসিমপুর’-এর খুদে দর্শকেরা তাঁকে চেনে বাহাদুর নামে। এবিসি রেডিওর কথাবন্ধু হিসেবেও তিনি বেশ পরিচিতি পেয়েছেন। মাছরাঙা টিভিতে প্রচারিত হচ্ছে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক বিল্টু মামা।বিল্টু মামার কাণ্ডকীর্তি...বিল্টু মামা নাটকটি কাইজার চৌধুরীর উপন্যাস অবলম্বনে নির্মিত। নাটকে আমি মূল চরিত্রে অভিনয় করছি। বিল্টু একজন শখের গোয়েন্দা। সে নিজেকে প্রাইভেট ডিটেকটিভ হিসেবে পরিচয় দিতে পছন্দ করে। তার ভাগনে ছোটলু আর তার বন্ধুরা এ কাজে বিল্টুকে সাহায্য করে। বিল্টু মামা নিজেকে ভালো গোয়েন্দা ভাবলেও সে আসলে খুবই ভীতু-প্রকৃতির। সব কাজ করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে। ভাগনেরা তাকে উদ্ধার করে। মজার একটি শিশুতোষ ধারাবাহিক নাটক।শাহাদাত হোসেনের যদি দেখা হয়ে যায় বিল্টু মামার সঙ্গে...আমি চিৎকার করে তাকে মামা বলে জড়িয়ে ধরব! বিল্টু মামা একজন সহজ-সরল ভালো মানুষ। তার মতো মানুষকে বুকে টেনে নেওয়া উচিত!হালুম, ইকরি, শিকু আর টুকটুকিদের সঙ্গে...সিসিমপুরে আমার চরিত্রের নাম বাহাদুর। ওটাও যেহেতু ছোটদের সঙ্গে কাজ, খুব ভালো লাগে। থিয়েটার ফর চিলড্রেনের সঙ্গে কাজ করেছি দীর্ঘদিন। সেই ভালো লাগাটা এখনো আছে।মঞ্চের খবরাখবর...মাঝখানে প্রায় দুই বছর টেলিভিশনে কাজের চাপে মঞ্চে কাজ করা হয়নি। এখন আবার নিয়মিত করছি। আমার নাট্যদলের নাম সেন্টার ফর এশিয়ান থিয়েটার, কেউ কেউ সংক্ষেপে বলে ক্যাট!কথাবন্ধু শাহাদাত...এবিসি রেডিওর কথাবন্ধু হিসেবে অনেক দিন কাজ করেছি। এখন সময় পাই না। ঈদের সময় টুকটাক করি। খুব মিস করি এই কাজটা।অভিনেতা শাহাদাত হোসেন না হয়ে যদি ক্রিকেটার শাহাদাত হোসেন হতাম...তাহলে বোধ হয় আমি একবারেই ব্যর্থ হতাম। খেলাধুলা একদম পারি না!রাস্তায় ছোটদের সঙ্গে দেখা হয়ে গেলে...আমাকে চিনে ফেললে বাচ্চারা খুবই মজা পায়। আমিও ছোটদের সঙ্গে বাহাদুর হয়েই কথা বলি। আজ থেকে ১০ বছর পর নিজেকে যে অবস্থানে দেখতে চাই...সুপারহিট একজন মানুষ ও অভিনেতা; যে অভিনেতার নাম শুনলেই মানুষের মনে ভক্তি আসবে, চোখ চকচক করবে...!মো. সাইফুল্লাহ