প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি জসীমউদ্দীনের লেখায় বাঙালির যে গ্রামীণ সমাজব্যবস্থার আবহমান চিত্র রয়েছে, নগরজীবনে এসে তা অনেকেই ভুলতে বসেছে। সেই হারিয়ে যেতে বসা গ্রামীণ জীবনযাত্রার ছবি অবলম্বনে চারুকণ্ঠ আবৃত্তি সংসদ গতকাল আয়োজন করে ‘আর একদিন আসিও’ নামে আবৃত্তি প্রযোজনা। সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত প্রযোজনাটি গ্রন্থনা করেছেন আনোয়ার পারভেজ এবং নির্দেশনা দিয়েছেন জি এম মোর্শেদ। প্রযোজনায় আবৃত্তিতে অংশগ্রহণ করছেন তাবাসুম, গুলশান আরা, ফারজানা রোজী, আনোয়ার পারভেজ ও জি এম মোর্শেদ। সহযোগী ছিলেন মাহজেবীন তিথি ও নাজমুল রাসেল।