‘আর কোনো একক অ্যালবাম করতে চাই না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ঝর। তরুণ সংগীতশিল্পী। বেরিয়েছে তিনটি অ্যালবাম। আজ গাইবেন বাংলাভিশনের ‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানে।‘পোড়ামুখী’, ‘সূর্যমুখী’, ‘স্বপ্নমুখী’...নির্ঝর এখন যে মুখী...জনসেবামূলক কাজ করতে চাই। এতিম, দুস্থদের সাহায্য করতে চাই যতটুকু পারি। এ ছাড়া বৃদ্ধাশ্রমও করার ইচ্ছা আছে।গানের অ্যালবামের নামের সঙ্গে আমার জীবনের মিল...প্রথম অ্যালবামের নাম ছিল পোড়ামুখী। কারণ, খুব লড়াই করে উঠে এসেছি আমি। অনেকের অবহেলার বিরুদ্ধে যুদ্ধ করেই আজ এই পর্যায়ে। দ্বিতীয় অ্যালবামের নাম সূর্যমুখী রেখেছিলাম। কারণ, জীবনে তখন অনেক আশার আলো দেখতে পেয়েছিলাম। আর শেষ অ্যালবামের নাম স্বপ্নমুখী। অনেক স্বপ্ন এখন আমার ভেতরে।আমার আরাধনা...গান তো আমার রক্তে মিশে আছেই। তবে প্রার্থনা করতে ভালোবাসি খুব। দুই দিনের দুনিয়ায় ভালো কাজ করে যেতে চাই।যা হতে চেয়েছিলাম...আমি চেয়েছিলাম চিকিৎসক হতে, মা চাইতেন ব্যারিস্টার হই আর বাবার চাওয়া ছিল ব্যবসায়ী হব। শেষমেশ অবশ্য ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেছি।নজরুলসংগীতের যে বিশেষত্ব আমাকে বেশি টানে...সব ধরনের গান করেছেন কাজী নজরুল ইসলাম। কেউ যদি নজরুলসংগীত গাইতে পারেন, তাহলে তিনি সব ধরনের গানই করতে পারবেন। এ কারণে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি নজরুলসংগীত গাইতে। নিজেকে ধন্যও মনে করি।একক অ্যালবাম নিয়ে আমার ভাবনা...আর কোনো একক অ্যালবাম করতে চাই না। যে টাকা দিয়ে আমি অ্যালবাম বের করব, সেই টাকা দিয়ে এতিম-দুস্থ শিশুদের জন্য অনেক কিছু করা যায়। আর আমাদের প্রকাশনা প্রতিষ্ঠানগুলোও শিল্পীদের যথাযথ সম্মান করে না।কণ্ঠে মধু আছে...রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, ফেরদৌসী রহমান, সামিনা চৌধুরী, সুবীর নন্দী, সৈয়দ আব্দুল হাদী—তাঁদের গান খুব ভালো লাগে। গুরুও মানি তাঁদের।‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানে যেসব গান গাইব...রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লালনগীতি, লোকগান, রাগপ্রধান গান, দেশের গান, আধ্যাত্মিক গান ও নিজের গান করব।এই মুহূর্তে যাঁর গান শুনতে ইচ্ছা করছে...কনার ‘চঞ্চলা মন’ গানটি শুনতে ইচ্ছা করছে। অসম্ভব সুন্দর গেয়েছে ও। শুনলেই মন ভালো হয়ে যায়।মাহফুজ রহমান