'আলপনায় বৈশাখ' চ্যানেল নাইনে সরাসরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এয়ারটেল-প্রথম আলো আলপনায় বৈশাখ ১৪২১’ আয়োজনটি আজ রোববার সরাসরি দেখা যাবে চ্যানেল নাইনে। এই আয়োজনটি করা হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে। অনুষ্ঠান শুরু হবে রাত নয়টায়। চলবে ভোর পর্যন্ত। আলপনা আঁকার ফাঁকে থাকবে গান, নাচ, নাটক, সাক্ষাৎকারসহ নানা কিছু।