‘আশীর্বাদ’ থেকে ‘ওয়ার্দান’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের প্রয়াত অভিনেতা রাজেশ খান্নার মুম্বাইয়ের বান্দ্রার বাসভবন ‘আশীর্বাদ’-এর নাম বদলে যাচ্ছে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী এখন বাড়ির নাম হবে ‘ওয়ার্দান’। রাজেশ খান্নার শেষ ইচ্ছানুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে। জীবদ্দশায় রাজেশ খান্না চেয়েছিলেন, মৃত্যুর পর যেন তাঁর এই বাসভবনকে জাদুঘরে রূপান্তর করা হয়। বাবার ইচ্ছা পূরণের জন্য এখন কাজ করছেন দুই মেয়ে টুইঙ্কল ও রিঙ্কি।