‘আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মবার্ষিকী ও বিদ্রোহী কবিতার ৯০ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী আবৃত্তি পরিষদ গতকাল শনিবার সন্ধ্যায় নগরের পদ্মা মঞ্চে ‘আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু’ শিরোনামে আবৃত্তি পরিবেশন করে। ‘দাও ধৈর্য, দাও শৌর্য’ শিরোনামে একটি বৃন্দ আবৃত্তির সঙ্গে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন মনিরা রহমান। ‘প্রবর্তকের ঘুরচাকায়’ শিরোনামে বৃন্দ আবৃত্তি ও পরে একক আবৃত্তিতে অংশ নেন শরীফ আহাম্মেদ, স্বর্ণা, নওশীন, অর্চি, তনুকা, ইউকি, সনি, মাসুদ, রানা, শুভ, হাবিব ও লিমন। ছোটদের মধ্যে বৃন্দ আবৃত্তিতে অংশ নেয় রেহেনুমা, নাসিফ, রিদুয়ান, নন্দিনী, ওয়াফা, পিউলি, রুপন্তী ও প্রিয়ন্তী।