'আয়নাবাজি' নিয়ে গল্প করেছি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে ‘আমার আমি’ নামের নিয়মিত অনুষ্ঠানটি। এতে আজকের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আলোচিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’র নায়ক হিসেবে তিনি নতুন করে আলোচনায় এসেছেন। স্বভাবতই ‘আমার আমি’তে কথা বলেছেন ‘আয়নাবাজি’ নিয়ে।
আজ দুপুরে অনুষ্ঠানটির প্রসঙ্গে বললেন, ‘অনুষ্ঠানটিতে বেশির ভাগ সময় আয়নাবাজি নিয়ে গল্প করেছি। মজার অভিজ্ঞতাসহ মুক্তির পর ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়েই আমরা কথা বলেছি।’
শুধু তা-ই নয়, চঞ্চল চৌধুরী আরও বলেছেন ব্যক্তিজীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথাও।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রূমানা মালিক মুনমুন। প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।