'আয়নাবাজি'র পর কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আয়নাবাজি’ ছবির শুটিংয়ের সময় পরিচালক অমিতাভ রেজা চৌধুরী
‘আয়নাবাজি’ ছবির শুটিংয়ের সময় পরিচালক অমিতাভ রেজা চৌধুরী

গেল বছরের ব্যবসাসফল চলচ্চিত্র ছিল ‘আয়নাবাজি’। বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী প্রথম ছবিতেই বাজিমাত করেছেন। সারা দেশে আলোড়ন তোলার পর সবারই অপেক্ষা ছিল এই পরিচালক দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণের ঘোষণা কবে দেন!

কিন্তু সে অপেক্ষার গুড়ে বালি। ছয় মাস কেটে গেলেও নতুন চলচ্চিত্র নিয়ে চুপই ছিলেন তিনি। বুঁদ হয়ে ছিলেন ‘আয়নাবাজি’র সাফল্য নিয়েই। তবে কদিন আগে প্রথম আলোর সঙ্গে এক আলাপে আভাস দিলেন নতুন ছবির। অমিতাভ রেজা এ বছরের শেষ দিকেই মাঠে নামছেন দ্বিতীয় ছবি নিয়ে। সেসব নিয়ে বিস্তারিত আলাপে না গিয়ে শুধু বলেন, ‘এখন প্রস্তুতি চলছে। এ বছরের শেষ দিকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব। প্রযোজক, গল্প, পাত্রপাত্রীসহ যাবতীয় বিষয় নিয়ে পরিকল্পনা চলছে।’

আয়নাবাজির চলচ্চিত্রের দৃশ্য চঞ্চল চৌধুরী ও নাবিলা
আয়নাবাজির চলচ্চিত্রের দৃশ্য চঞ্চল চৌধুরী ও নাবিলা

আপাতত এটুকুই জানালেন ‘আয়নাবাজি’র পরিচালক। অমিতাভ রেজার নতুন ছবি ‘আয়নাবাজি’র সাফল্যকে ছাড়িয়ে যাবে কি না, সেটাই এখন দেখার বিষয়।