'ইংলিশ' এমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমা ওয়াটসন
এমা ওয়াটসন

বাড়ি থেকে বের হওয়ার সময় ব্রিটিশদের সঙ্গে মানিব্যাগ না থাকলেও একটি ছাতা থাকবে নিশ্চিত। ব্রিটেনের হঠাৎ বৃষ্টি নিয়ে নানা রকম কৌতুকও আছে। সেখানকার স্যাঁতসেঁতে আবহাওয়া নিয়েও অনেকে ভ্রু কোঁচকায়। তবে এমা ওয়াটসন বলছেন, সেটাই নাকি তাঁর কাছে অনেক ভালো লাগে; বরং লস অ্যাঞ্জেলেসের রৌদ্রোজ্জ্বল আবহাওয়াই খুব একটা ভালো লাগছে না তাঁর!
পড়া এবং ক্যারিয়ারটাকে আরও শক্তপোক্ত করতে হলিউড রাজ্যে এসেছেন ২৩ বছর বয়সী এই অভিনেত্রী। যুক্তরাষ্ট্রে কেমন লাগছে, সেটা জানাতে গিয়ে হ্যারি পটার ছবির এই তারকা বলেছেন, ‘আমি মনেপ্রাণে একজন ইংলিশ মেয়ে, আর এই দেশটা একেবারেই আলাদা। এখানে সবাই গাড়িতে ছোটে। আমার তো হাঁটতেই ভালো লাগে। তা ছাড়া এখানে খুব গরম। আমার একটু একটু বৃষ্টি খুব ভালো লাগে।’ আইএএনএস।