‘ইডিয়টস’-এ পূর্ণিমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ইডিয়টস’ নামের নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেন চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি তিনি ‘ইডিয়টস’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। এই ধারাবাহিকের পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল।মুহাম্মদ মোস্তফা কামাল বলেন, পরস্পর বন্ধু এমন কজনের কিছু ঘটনা নিয়ে ‘ইডিয়টস’ ধারাবাহিকের গল্প। এতে হাস্যরস ও জীবনের বাস্তবতা—সবই থাকবে।জানা গেছে, ২৪ নভেম্ব্বর থেকে চ্যানেল নাইনে সপ্তাহে তিন দিন রাত সাড়ে দশটায় প্রচারিত হবে নাটকটি। নামকরণ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল বলেন, ‘ইডিয়টস’ ধারাবাহিকের প্রতিটি চরিত্রের নামের ইংরেজি প্রথম অক্ষর নিয়ে এর নামকরণ করা হয়েছে। ‘ইডিয়টস’ নাটকে ছয় ইডিয়টস হিসেবে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, হাসান মাসুদ, এজাজুল ইসলাম, সিদ্দিক, ইশতিয়াক রোমেল ও মিশু সাব্বির। তাঁদের সঙ্গেই বিভিন্নভাবে দেখা যাবে চলচ্চিত্রাভিনেত্রী পূর্ণিমাকে।