‘ইত্যাদি’ ও নাটক তৈরি করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভিতে ঈদের পরদিন প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি । গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। এ ছাড়া ঈদের দিন এটিএন বাংলায় দেখা যাবে তাঁর পরিচালিত নাটক বোঝা-না বোঝার বোঝা। কথা হলো হানিফ সংকেতের সঙ্গে। ঈদের ‘ইত্যাদির’ জন্য মিরপুর ইনডোর স্টেডিয়াম বেছে নিলেন কেন?এর প্রধান কারণ ঈদের ইত্যাদির এই সময়টা বর্ষা মৌসুমে পড়েছে। ফলে খোলা আকাশের নিচে শুটিং করতে ঝামেলা হয়। তাই বৃষ্টি আর দর্শকদের কথা বিবেচনা করে মিরপুর ইনডোর স্টেডিয়াম বেছে নিয়েছি।‘ইত্যাদি’তে কী কী বৈচিত্র্য থাকছে?ইত্যাদি এখন দর্শকের ঈদের আনন্দের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। আনন্দের পাশাপাশি এবারও সামাজিক বক্তব্য থাকছে অনুষ্ঠানটির প্রতিটি বিভাগে। ‘ইত্যাদি’তে এবার কোন কোন তারকা আসছেন?অনেক তারকাই আসছেন অন্যান্য বারের মতো। রুনা লায়লা, রবি চৌধুরী, বিপ্লব, আগুন, অপূর্ব, নিরব, ইমন, মিশা সওদাগর, মীর সাব্বির, চঞ্চল চৌধুরী, মাহফুজ আহমেদ, জাহিদ হাসান, মোনালিসা, মম, মুনমুন, মীম, সারিকা, তারিন, নোবেল, শিমুলসহ আরও অনেকে। আপনার ঈদের নাটক নিয়ে বলুন...এবারের নাটকটির নাম বোঝা-না বোঝার বোঝা। আমাদের সমাজে নানান প্রকৃতির মানুষ আছে। যাদের কেউ বুঝে বোঝে, কেউ না বুঝেও নিজের মতো করে বোঝে। নাটকে দেখা যাবে, একটা শাড়ি নিয়ে পুরো গ্রাম তোলপাড়। অনেকটা কান নিয়েছে চিলের মতো। এই নিয়ে এবারের নাটক। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মীর সাব্বির, মম, সাইদ বাবু ও রুনা খান।