'ইত্যাদি'র পুনঃপ্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে পুনঃপ্রচারিত হবে ‘ইত্যাদি’। এই পর্বে বাংলা একাডেমিকে নিয়ে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে দর্শক বাছাই করা হয়েছিল। পর্বটিতে রয়েছে ৬ ফুটেরও বেশি দৈর্ঘ্যের মানুষদের নিয়ে পরিবেশবান্ধব একটি সংগঠনের ওপর প্রতিবেদন। আছে কিশোরগঞ্জের দুই প্রতিবন্ধী ভাইয়ের সংগ্রামী জীবন নিয়ে আরেকটি প্রতিবেদন।
শিল্পী ফকির আলমগীর ও ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে একটি দ্বৈত গান এবং শিশুদের নিয়ে এন্ড্রু কিশোরের একটি বিষয়ভিত্তিক গান। এ ছাড়া থাকছে ইত্যাদির নিয়মিত নাট্যাংশ।
২০০৯ সালের অক্টোবরে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠানটি ধারণ করা হয়। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।