‘ইন্ডিয়ান আইডল’ বিপুল মেহতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইন্ডিয়ান আইডল ৬’ প্রতিযোগিতায় বিজয়ী হলেন অমৃতসরের বিপুল মেহতা। গত শনিবার রাতে অনুষ্ঠানটির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। পুরস্কার হিসেবে সনি চ্যানেলের কাছ থেকে বিপুল পেয়েছেন ৫০ লাখ রুপি। তিনি আরও পেয়েছেন ট্রফি, গাড়ি, মোটরসাইকেল এবং ম্যাক্স লাইফ ইনস্যুরেন্সের পক্ষ থেকে তিন লাখ রুপি। পাচ্ছেন অডিও অ্যালবাম প্রকাশের সুযোগ। অনুষ্ঠানে এসেছিলেন হিরোইন ছবির নায়িকা কারিনা কাপুর এবং পরিচালক মধুর ভান্ডারকর। তাঁরা দুজন বিজয়ীর নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরফি ছবির রণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া ও ইলিয়ানা ডি ক্রুজ। গান গেয়েছেন ‘ইন্ডিয়ান আইডল ৬’-এর বিচারক আশা ভোঁশলে, সেলিম মার্চেন্ট ও সুনিধি চৌহান। আরও গেয়েছেন অভিজিৎ সাওয়ান্ত ও শ্রীরাম। আইএএনএস।