‘ইন্ডিয়ান আইডল’ শ্রীরাম চন্দ্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ইন্ডিয়ান আইডল হয়েছেন হায়দরাবাদের ছেলে শ্রীরাম চন্দ্র। গত রোববার মুম্বাইয়ের ফিল্মিস্তান স্টুডিওতে অনুষ্ঠিত হলো ইন্ডিয়ান আইডল ২০১০ প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠান। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন। আরও ছিলেন কারিনা কাপুর, কৈলাস খের, রিচা শর্মা, আলিশা চিনয় ও শংকর মাহাদেবন। প্রতিযোগিতায় ২৪ বছর বয়সী শ্রীরামের প্রতিপক্ষ ছিলেন আগ্রার রাকেশ মাইনি ও বরোদার ভূমি ত্রিবেদি।এবার ছিল ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতার পঞ্চম আসর। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে শ্রীরাম কয়েকটি দক্ষিণী ছবিতে প্লেব্যাক করেছেন। পুরস্কার হিসেবে শ্রীরাম পেয়েছেন নগদ পাঁচ লাখ টাকা, সনি বিএমজির সঙ্গে এক বছরের চুক্তি, একটি টাটা উইংগার গাড়ি। এ ছাড়া আরও পাবেন যশরাজ ফিল্মের ব্যানারের ছবিতে গান করার সুযোগ। ওয়েবসাইট।