‘ইয়ুথ এজ’ সঞ্চালক সাব্বির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও অনুষ্ঠান সঞ্চালকের আসনে বসলেন ক্লোজআপ তারকা কণ্ঠশিল্পী সাব্বির। চ্যানেল নাইনের জন্য নির্মিত অনুষ্ঠানটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। সম্ভাবনাময় তরুণ শিল্পীদের অংশগ্রহণে নির্মিত এ অনুষ্ঠানটির নাম ‘ইয়ুথ এজ’।প্রথম আলো ডটকমকে এ প্রসঙ্গে সাব্বির বলেন, ‘তরুণ সম্ভাবনাময় শিল্পীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি তৈরি করা হচ্ছে। প্রতি পর্বে অংশ নেবেন দুজন নতুন শিল্পী, যাঁরা এর আগে নিজেদের উপস্থাপন করার কোনো সুযোগ পাননি। তিনি বলেন, তাঁদের সঙ্গে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করতে ও বিনোদনের মাত্রা বাড়িয়ে দিতে সঞ্চালনার দায়িত্বে থাকছি আমি।’সাব্বির আরও জানান, অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় থাকলেও ফাঁকে ফাঁকে নিজেও গান গাইব। প্রতিটি পর্বে থাকবে পাঁচ-ছয়টি গান আর তার সঙ্গে থাকবে অংশগ্রহণকারী তরুণ শিল্পীদের আড্ডা।অনুষ্ঠানের প্রযোজক সূত্রে জানা গেছে, যাঁরা সংগীতকে ভালোবাসেন আর ভালো গান করেন, শুধু তাঁদের প্রতিভা বিকাশই এ অনুষ্ঠানের লক্ষ্য। আর যাঁরা এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে চাইবেন, তাঁরাই এ সুযোগ পাবেন। অবশ্য এর জন্য থাকতে হবে গানের ভালো কণ্ঠ। যোগাযোগ করতে হবে চ্যানেল নাইনের সঙ্গে।জানা গেছে, এরই মধ্যেই অনুষ্ঠানটির বেশ কিছু পর্বের শুটিংও সম্পন্ন হয়েছে।ইরফান মুহাম্মদ আল আমীনের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে সপ্তাহের প্রতি মঙ্গলবার সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে চ্যানেল নাইনে।সাব্বির এর আগে আরও কয়েকটি অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন। এর মধ্যে রয়েছে দিগন্ত টেলিভিশনের ‘চেনা-অচেনা’। এ ছাড়া একই চ্যানেলে বিশেষ দিবসের জন্য নির্মিত চারটি অনুষ্ঠানেরও সঞ্চালনা করেছেন সাব্বির।