‘উজানে মৃত্যু’র উদ্বোধনী প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ ওয়ালীউল্লাহর উজানে মৃত্যু নাটক অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছে ঢাকার ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমের অন্তর্ভুক্ত ভিডিও কমিউনিকেশন কোর্সের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হলো ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মিলনায়তনে। এই চলচ্চিত্রের মূল চরিত্র একজন মাঝি। সে তার স্ত্রী, সন্তান ও জমি হারিয়ে দিশেহারা। তার জীবনের কোনো লক্ষ্য নেই।