'উৎসবের প্রভাব হবে সুদূরপ্রসারী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদুষী বম্বে জয়শ্রী
বিদুষী বম্বে জয়শ্রী

বিদুষী বম্বে জয়শ্রী। শাস্ত্রীয় সংগীতের কর্ণাটক ঘরানার অন্যতম জনপ্রিয় শিল্পী। লাইফ অব পাই ছবিতে তিনি গান গেয়েছেন। গানটি ২০১৩ সালে অস্কারে ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে মনোনয়ন পায়। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে শুক্রবার গান গেয়েছেন তিনি। তার আগে কথা হয় এই শিল্পীর সঙ্গে। আজ দেওয়া হলো সেই কথোপকথন।
বাংলাদেশে প্রথম...
বাংলাদেশে এবার প্রথম এসেছি। এ দেশ আর এ দেশের মানুষ সম্পর্কে আগে থেকেই জানি। এখানকার সবাই সংগীতপ্রিয় মানুষ—এটাও শুনেছি। ফলে এ দেশ নিয়ে গভীর একটা ভালো লাগা আছে আমার। তাছাড়া, যে দেশে উচ্চাঙ্গসংগীতের এত বড় উৎসব হয়, মানুষ রাত জেগে থাকে শুধু গানের টানে, সে দেশের প্রতি ভালোবাসা না থেকে পারে?
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব...
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের প্রথম আয়োজন নিয়ে আগেই শুনেছি। এবার উৎসবটি তো আগের চেয়েও অনেক বড় হয়েছে। এটা খুবই আশার কথা। সবাইকে উচ্চাঙ্গসংগীত শোনানোর জন্য বেঙ্গল ফাউন্ডেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।
এবং কর্ণাটকসংগীত...

নিজেকে আমি এখনও কর্ণাটকসংগীতের একজন শিক্ষার্থী বলেই মনে করি। এটি এক ধারার সংগীত। আরও অনেক ধরনের গান গাইলেও কর্ণাটকসংগীত আমার প্রথম ও শেষ পছন্দ।
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের প্রভাব...
এই উৎসবের প্রভাব হবে সুদূরপ্রসারী। যাঁরা এখানে গান শুনতে এসেছেন, তাঁদের বেশির ভাগই তরুণ। এই যে তাঁরা গান শুনতে এসেছেন—তা বুঝে আসুন আর না বুঝে আসুন; উৎসবের স্মৃতি কিন্তু তাঁদের মন থেকে মুছে যাবে না। এরপর যেখানেই এ ধরনের অনুষ্ঠান হবে, সেখানেই তাঁরা যাবেন—এটা আমার বিশ্বাস। তবে সুদূরপ্রসারী কোনো ফল পেতে গেলে নিয়মিতভাবে এ ধরনের উৎসব করতে হবে।
বাংলা গান...
আমি বাংলা বলতে পারি না। তবে বাংলা গান শুনি। বাংলা গান আমার প্রিয়।
 সাক্ষাৎকার নিয়েছেন: আলতাফ শাহনেওয়াজ
ছবি তুলেছেন খালেদ সরকার