'এ নয় অলৌকিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংগঠনিক আবৃত্তিচর্চার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব নাজিম মাহমুদের স্মরণে স্বনন, ঢাকা তাঁর নামে প্রবর্তন করে সম্মাননা ও স্মৃতি প্রণোদনা। দলীয় আবৃত্তিতে বিশেষ অবদানের জন্য নাজিম মাহমুদ সম্মাননা ২০১৩ পেয়েছে ঢাকার আবৃত্তি সংগঠন স্বরশ্রুতি। প্রতিশ্রুতিশীল অপেক্ষাকৃত নতুন আবৃত্তি সংগঠনের জন্য নাজিম মাহমুদ স্মৃতি প্রণোদনা ২০১৪ এবার পায় চট্টগ্রামের আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাস। গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে এ সম্মাননা ও প্রণোদনা পুরস্কার দেওয়া হয়। এ অনুষ্ঠানে আবৃত্তি প্রযোজনা ‘এ নয় অলৌকিক’ মঞ্চায়ন করে স্বনন।
অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ এবং আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ্।